নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় মর্মে আখ্যায়িত করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও ১৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সিইসি বলেন, নির্বাচনে সহিংসতা গ্রহণযোগ্য নয়। নাশকতা ও সহিংসতায় নির্বাচন কমিশন উদ্বিগ্ন বলেও জানান তিনি। নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান সিইসি। রাজনৈতিক সংকটের বিষয়ে তিনি […]