শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সকাল ১০টা থেকে শুরু হয় এই পরীক্ষা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেশের ৮টি বিভাগে ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে সাড়ে ১১টা পর্যন্ত। এদিকে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৮টি। ভর্তি পরীক্ষায় সময় […]