নতুন শিক্ষাক্রম নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে শিক্ষাক্রমের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা জানালে অবশ্যই বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করবে এনসিটিবি। রোববার (৩ ডিসেম্বর) এনসিটিবির সচিব মোসা. নাজমা আখতারের সই করা ‘সতর্কীকরণ’ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাক-প্রাথমিক হতে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের মানসম্পন্ন […]