চাল ব্যবসায়ীদের উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চার দিনে লাফিয়ে লাফিয়ে যেমনি দাম তুলেছেন তেমনি চার দিনে আবার সেরকম করে দামটা আগের স্থানে নিয়ে আসবেন। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে নিজ মন্ত্রণালয়ে ধান-চালের দামের ঊর্ধ্বগতি রোধকল্পে মিল মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, শপথ নেয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে। ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। ফুডগ্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেয়া হবে না। আটটি বিভাগে […]