প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র ছেলে মাহির সরোয়ার মেঘ। বাবা মায়ের মৃত্যুর সময়ে ছোট্ট সেই শিশুটি বড় হয়েছেন। একযুগ আগে নিহত এই সাংবাদিক দম্পতির ছেলে সংবাদের শিরোনাম হয়েছেন। সেটাও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কল্যানে। বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইন করেছেন মেঘ। গেল বছর ‘ও’ লেভেল শেষ করা মেঘ ক্রিকেটের সঙ্গেও যুক্ত। শেখ জামাল মাঠে নিয়মিত অনুশীলন করেন মেঘ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে বড় করতে চান তিনি। তবে ক্রিকেটের পাশাপাশি ডিজাইনের দিকেও চোখ আছে মেঘের। দুর্দান্ত […]