প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুলের শুনানি আগামী রবিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য এ দিন ধার্য করেন। এদিন সকালে নির্বাচনের আগে জামিন শুনানি দ্রুত শুনানি করতে আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। পরে শুনানির এই দিন নির্ধারণ করেন আদালত। এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে […]