দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৪০ হাজার ১৫০ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা ১৭০ দশমিক ৭৯ মিলিয়নের হিসাব অনুযায়ী বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার। মন্ত্রীর দেওয়া তথ্য মতে বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ ১৯ হাজার ৫৩৬ […]