রাজধানীর মিরপুর ১৪ নম্বরে গতকাল বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকার কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মুস্তফা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ শ্রমিককে আসামি করা মামলা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। […]