‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। আজ দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। বিভাগীয় […]