জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে দুই দফায় গণপিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা। গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তাকে গণপিটুনি দেয়া হয়। পরে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে নিয়ে হাসপাতালে ভর্তির পর রাত ৯টার দিকে শামীম […]