ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তোফাজ্জল হত্যার ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে সিন্ডিকেট সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তারা হলেন- মো. মোত্তাকিন সাকিন শাহ, মো. জালাল মিয়া, সুমন মিয়া, আল হোসাইন সাজ্জাদ, মো. […]