আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ‘সাধারণ’ ও ‘বিশেষ’- দুটি প্যাকেজ ঘোষণা করেছেন এজেন্সি মালিকরা। খাবার খরচ যুক্ত করে বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত সাধারণ হজ প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা। বুধবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করা হয়। ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর বাতিল হওয়া […]