পাবনা পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী সাইদার মালিথাকে হত্যার দায়ে ৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একইসঙ্গে আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও সাত আসামিও মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা, তার ভাই স্বপন মালিথা, রিপন মালিথা, আশিক মালিথা, রাকিব মালিথা, আরাফাত হোসেন ইসতি, মো. রঞ্জু, মো. জনি ও আলিফ […]