জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’ কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক নিয়ে এলো ‘জেন জি’ (Gen-Z) প্যাকেজ। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে “জেন-জি (Gen-Z)” প্যাকেজের উদ্বোধন করা হয়। প্যাকেজটি মূলত: ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দের জন্য চালু করা হল। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর। জেন-জি নতুন প্যাকেজের মূল্য […]