ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু। অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়েছে। রোববার (২৩ জুন) মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। […]