চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রফিকুল ইসলাম নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।   রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির জন্য আজ সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চেয়ে আবেদনের শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।   […]

২২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৫