বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রবিবার (২৫ আগস্ট) থেকে চালু হচ্ছে মেট্রোরেল। শনিবার (২৪ আগস্ট) ট্রায়াল রান শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফার মাহমুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওই দিনই বিকেলে বন্ধ হয় মেট্রোরেল। পরদিন মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ […]