সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। কিন্তু বিএনপির প্রভু আছে। শুক্রবার (২৮ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করে বাংলাদেশের স্বার্থে করে। স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা কোন বন্ধুত্বে আবদ্ধ হয় না। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, […]