অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডে অভিযুক্তদের আইন অনুযায়ী শাস্তি দ্রুততার সাথে কার্যকর করার দাবি জানিয়েছেন তার মা ও বোন। সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা ও বোন সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা সন্তান ও ভাই হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। সেনাবাহিনী প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যথাযথ আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিতকল্পে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। […]