ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোলায়মান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন চকবাজার থানার চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন। ওসি রেজাউল হোসেন বলেন, চকবাজার থানার একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তিনি গুলশানে এক […]