কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আক্তার উজ জামান ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হচ্ছেন, চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), কুলিয়ারা মসজিদের ঈমাম ও নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলা […]