রাষ্ট্র সংস্কারে গঠিত ছয়টি কমিশনের মধ্যে পাঁচটির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতে সই করেন। সংষ্কারের পূর্ণাঙ্গ কমিটি পাওয়া পাঁচ কমিশন হলো: নির্বাচনব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন। তবে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ এখনও বাকি রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এস আর ও নম্বর ৩২৯-আইন/২০২৪-বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন […]