স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। সোমবার (৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, বৈঠকে ফিলিস্তিনি ছাত্র-ছাত্রীদের ভিসা ইস্যু করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, ভিসা সহজ […]