ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে আগামীকাল বুধবার থেকে পুনরায় ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু হবে। আজ মঙ্গলবার মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এর আগের দিন সহকারী হাইকমিশনে হামলা চালায় স্থানীয় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির সদস্যরা। এরপর নিরাপত্তাহীনতাজনিত […]