রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার না পাওয়া, পছন্দের ব্র্যান্ডের সংকট এবং নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগ করছেন ভোক্তারা। দোকানে দোকানে ঘুরেও সিলিন্ডার মিলছে না; আবার কোথাও মিললেও দাম নিয়ে দর-কষাকষি করতে হচ্ছে। ফলে রান্নার মতো নিত্যপ্রয়োজনীয় কাজেও ভোগান্তিতে পড়ছেন পরিবারগুলো। সরকারের বাড়ানো দামেও মিলছে না এলপিজি। সংকটের সময় ভোক্তাকে যে বাড়তি দামে এলপিজি কিনতে হয়েছে, এখনো সেই দামেই কিনতে হচ্ছে। শুক্রবার (৯ অক্টোবর)মিরপুরের পাইকপাড়ার একজন বাসিন্দা বলেন, স্থানীয় একজন খুচরা বিক্রেতার কাছে সিলিন্ডার কিনতে গেলে তার […]