সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক ব্যবহার না করার শর্তে রাজধানীর হাজারীবাগের ১৩ বছর বয়সী এক কিশোরী মায়ের কাছে তার ৭ মাস বয়সী শিশুকে আপাতত বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। একইসঙ্গে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণে বাবার করা আবেদন যথাযথ পারিবারিক আদালতেই নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মা। টিকটকের মাধ্যমে পরিচয়, নোটারির মাধ্যমে বিয়ে, শারীরিক নির্যাতন এবং সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার অভিযোগ, এসব ঘটনাকে ঘিরে গত কয়েক দিন ধরে […]