চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। 
 
বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
 
সভায় ইউপি নির্বাচনের দিনক্ষণের সঙ্গে স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।
 
ইসি সচিব জানান, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।
 
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সদর উপজেলা ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদ অগ্রাধিকার পাবে। 
 
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট