রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফেরত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু Representation of the People Order, 1972 এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের Article 90B এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ০৫ নভেম্বর ২০০৮/২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪) /২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে […]