ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে পাঁচ শিশু, পাঁচ জন নারী ও পাঁচ জন পুরুষ রয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ওই ১৫ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর হয় বলে থানার ওসি (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান। তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর […]