ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে বিএনপির আপত্তির মধ্যে ইসির সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সিইসি ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা এ বৈঠকে রয়েছেন। ভোটের দায়িত্বে থাকেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার, যাদের সংখ্যা প্রায় ৯-১০ লাখ। পাঁচ দিন […]