নরসিংদী রায়পুরা উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। এবং ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে এক হাজার ৭০০ টাকা ধার […]