বঙ্গভবনের যে কর্মকর্তার ই-মেইলের মাধ্যমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি (টুইটার) হ্যাক করা হয়েছিল সেই কর্মকর্তা আটক হওয়ায় শুকরিয়া আদায় করেছেন ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্টে দেন। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু […]