ঈদ উল আযহা উপলক্ষ্যে আগামীকাল (১৩ মে) বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করবে রেলওয়ে। প্রতিবারের মতো এবারও পুরো কার্যক্রম চলবে অনলাইনে। আজ মঙ্গলবার (১২ মে) রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। আগামীকাল বুধবার বিক্রি হবে ২৩ মে শনিবারের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে এর টিকিট। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে এর টিকিট বিক্রি হবে। এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি […]