চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ১:২৩ অপরাহ্ণ

কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় দুই সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার গতকাল রাতে চালু হয়েছে। এর মাধ্যমে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন।

 

তিনি বলেন, আমাদের এফএসআরইউতে একটি দুর্ঘটনা ঘটেছিল। দেশি ও বিদেশি প্রকৌশলীরা তা মেরামতে অক্লান্ত পরিশ্রম করছেন। ফলে রাত থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

 

কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক জানান, টার্মিনালে দুটি বয়লারের মধ্যে একটি রাত থেকে চালু হয়েছে। এতে বন্ধ থাকা ৪৫০ এমএমসিএফটি (মিলিয়ন ঘনফুট) গ্যাসের জোগান একলাফে না বাড়লেও ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে।

 

তিনি বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করে বর্তমানে প্রায় ২০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে।

 

গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ আরও কমিয়ে দেওয়ায় সংকট চরম রূপ নেয়।

পূর্বকোণ/রেহেনুমা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট