চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই

সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই

অনলাইন ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ১:২২ অপরাহ্ণ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ. আর. খান ইন্তেকাল করেছেন।

 

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

 

আজ বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে দোহারের খালপাড় খানবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

১৯৯৬ সালে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা (মন্ত্রী) হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ডা. এ আর খান।

 

সমাজসেবা ও জনকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মৌলানা আকরাম খান স্বর্ণপদক, স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক এবং ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট