চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

অনলাইন ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ১:২০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। ওই সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

 

বার্তায় বলা হয়, ঢাকা সফরের শেষ দিনে অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সময় তিনি পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের অবদান সম্পর্কে অবগত হন।

 

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) তিন দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট