সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৪ বার পেছানো হলো। আগামী ১ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেছেন। আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল এদিন। কিন্তু পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন না দেওয়ায় বিচারক সময় পিছিয়ে দেন। প্রসিকিউশন পুলিশের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল এ তথ্য জানান। ২০১২ সালের […]