চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:০৩ অপরাহ্ণ

টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের ভর্তুকি মূল্যে বিক্রির জন্য আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ।

 

খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে ডাল সরবরাহের কাজ পেয়েছে। প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৬ টাকা ৮৯ পয়সা, পরিবহন খরচসহ। চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির জন্য ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।

 

চলতি অর্থবছরে টিসিবির জন্য মোট ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্য রয়েছে।

 

১০ হাজার মেট্রিক টন নতুন করে আরও যুক্ত হলে সংস্থার মজুত আরও শক্তিশালী হবে, যা সরকারের নিয়মিত সামাজিক সুরক্ষা। কর্মসূচির আওতায় কার্ডধারীদের মাঝে দ্রুত বিতরণ করা হবে।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট