গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু, আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ […]