ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে রাজধানীতে সুধী সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দিন এই সমাবেশে জনসমুদ্র তৈরি হবে বলে আশাবাদী দলের শীর্ষ নেতারা। সমাবেশ সফল করতে মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা ও আশপাশের জেলার সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এতে জেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়ররা অংশ নেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২ সেপ্টেম্বর ঢাকায় মহাসমুদ্রের মতো জনস্রোত দেখার অপেক্ষায় আছি। […]