ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে বলে জানান তিনি। তিনি বলেন, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজ দেখে সাতজনকে আটক করা হয়েছে। এ […]