চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও বাংলাদেশ তার স্বতন্ত্র পররাষ্ট্রনীতি অটুট রেখেছে।’ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুই মন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আর রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইন্দো–প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের ভূমিকাতে রুশ অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করলে […]

৭ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:৫৪