বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার।’ ‘এই কর্তৃত্ববাদী সরকার দেশকে জিম্মি করে রেখেছে। তাদের কথাবার্তা শুনে মনে হয় এ দেশে শুধু তারাই থাকতে পারবে। সরকারের লোকজন বলছে, ভিসানীতির ফলে বিএনপি বিপদে আছে। বিএনপি কেন বিপদে পড়বে, আসলে বিএনপির কোনো বিপদ নয় বরং আন্দোলন করতে যেয়ে আরও শক্তিশালী হয়েছে বিএনপি।’ বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহের সপ্তম […]