চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৪ | ৬:৫১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৫৭ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদপ্ততর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৩৫ জনের। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট