তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন পুরনো গাড়ি, এই গাড়ির ব্যাটারি বসে গেছে। তিনি বলেন, বিএনপি কদিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনসহ দলীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]