বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে ভুয়া চেকের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৫০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার আসামি মেহেদী হাসান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের মো. আব্দুল বক্করের ছেলে। অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি আমলে […]