আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে স্পষ্টত বিএনপি ও তাদের দোসরদের কালো হাত বিস্তৃত হয়ে আছে। তারাই উসকানি দিচ্ছে, তারাই গুজব সৃষ্টি করছে। তবে ষড়যন্ত্র করে তারা ২৮ অক্টোবরের মতো পরিস্থিতি তৈরি করবে, সে আশায় গুড়েবালি। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারও উসকানি ও গুজবে পোশাক কারখানার নিরীহ শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের […]