বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে ডলার কিনছে বেসরকারি ব্যাংকগুলো। শুধু তা-ই নয়, ১২৪ টাকা দিয়েও রেমিট্যান্সের ডলার কিনেছে কয়েকটি ব্যাংক; যা কার্ব মার্কেটের চেয়ে ৫ টাকা এবং বাফেদার ঘোষিত দরের চেয়ে ১২ থেকে ১৪ টাকা বেশি। এ ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের সায় আছে। যদিও এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১ থেকে ২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। একই অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর ১০টি […]