দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ভোটের দিন হরতালকারীদের খুব একটা পাওয়া যাবে না। আজ শুক্রবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল মাঠে নির্বাচনে নিরাপত্তা বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভোটের দিন হরতাল থাকার বিষয়ে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা সবাইকে বলতে চাই, আপনারা দেখেছেন, এর আগেও বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। এই দেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে এবং দেশবাসী […]