ঢাকার সবুজবাগে পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্বামীকে ইটের আঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ওই নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এ হত্যার কথা নিজেই পুলিশকে জানান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার সবুজবাগে এই ঘটনা ঘটে। ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত রেহেনা আক্তার (৪০) নামে ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে। ৯৯৯-এর পুলিশ পরিদর্শনাধীন তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ফোন করে রেহেনা জানান, আগের রাতে তিনি তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাওয়ান। […]